আইএস জঙ্গিদের দমনে ইরাকে আরো দেড় হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজের মুখপাত্র জানিয়েছেন, এসব মার্কিন সৈন্য সরাসরি যুদ্ধে অংশ নেবে না, বরং যুদ্ধক্ষেত্রে ইরাকি সেনাদের সহায়তা দেবে।
পেন্টাগন জানিয়েছে, ইরাক সরকারের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এসব সৈন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এক বিবৃতিতে পেন্টাগন জানায়, এসব সেনা ইরাকি সেনাবাহিনীর নয়টি এবং কুর্দি পেশমার্গার পাঁচটি ব্রিগেডকে প্রশিক্ষণ দেবে। এর আগে বেশ কয়েক দফায় কয়েকশো মার্কিন সৈন্য ইরাকে পাঠানো হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: