আন্তর্জাতিক

হাসিনা-খালেদাকে হত্যার পরিকল্পনাকারী গ্রেপ্তার

হাসিনা-খালেদা
হাসিনা-খালেদা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনায় জড়িত সন্দেহে একজন নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ভারতীয় ওই সূত্রটি দাবি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও হত্যার চেষ্টা করেছিল। শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গের কলকাতার কাছে বারাসাত থেকে ১৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ।

দ্য গার্ডিয়ান ও রয়টার্স সূত্র মতে, ৩৬ বছর বয়সী ওই নারী শেখ হাসিনাকে হত্যার ছক অনুযায়ী অস্ত্র সংগ্রহ করছিলেন এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা ছিল তার। ওই নারীর বিরুদ্ধে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হয়ে কাজ করার অভিযোগও আনা হয়েছে। আসাম পুলিশের বিশেষ অপারেশন ইউনিট তাকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যটির পুলিশের অতিরিক্ত মহাপরিচালক পল্লব ভট্টাচার্য।

শেখ হাসিনাকে হত্যার বিষয়ে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পলাতক জঙ্গিদের একটি পরিকল্পনা ভারত নস্যাৎ করে দিয়েছে-এমন ঘোষণার কয়েক দিনের মধ্যেই ওই নারীকে আটক করা হয়।

এর আগে গত ২ অক্টোবর বর্ধমান বিস্ফোরণে নিহত ২ জন বাংলাদেশি বলে সন্দেহ করছে ভারতের গোয়েন্দারা। এ ঘটনায় গ্রেপ্তার ৬ জনের মধ্যে জিয়াউল হককে ১৪ নভেম্বর পর্যন্ত ভারতীয় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।

এছাড়া, জড়িত সন্দেহে চার বাংলাদেশিসহ ১২ জনকে ধরিয়ে দিতে সম্প্রতি পুরস্কার ঘোষণা করেছে এনআইএ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ