আন্তর্জাতিক

আর্থ-সামাজিক অগ্রগতির জন্য বিসিআইএম-ইসি খুবই গুরুত্বপূর্ণ

আব্দুল হামিদ
আব্দুল হামিদ

আঞ্চলিক আর্থ-সামাজিক অগ্রগতির জন্য সুযোগ সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর (বিসিআইএম-ইসি) খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শনিবার বেইজিংয়ের ফাং হুয়া হলে অ্যাপেক সিইও শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে কানেকটিভিটি পার্টনারশিপ জোরদার বিষয়ক এক সংলাপ অনুষ্ঠানে বক্তৃতা প্রদানকালে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, চীনের জন্য বিসিআইএম-ইসি প্রাচীন দক্ষিণাঞ্চলীয় সিল্ক রোড পুনরায় চালু করার ক্ষেত্রে সহায়ক হবে। অন্যান্য দেশগুলোর জন্যও এ করিডোর আর্থ সামাজিক অগ্রগতির সুযোগ সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। সাম্প্রতিক সময়ে আমরা বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারকে এক সঙ্গে কাজ করতে দেখেছি।

সরাসরি ভৌগলিক ও কমিউনিটি যোগাযোগ স্থাপনের মাধ্যমে এ সকল অঞ্চলের লাখ লাখ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী ও জাতিগত জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির সুযোগ সৃষ্টি হবে বলেও জানান বাংলাদেশের রাষ্ট্রপতি।

তিনি বলেন, বিসিআইএমর মধ্যে সাব-রিজিওনাল অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে অঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতির ক্ষেত্রে এটি হবে একটি উদ্যোগ।

স্বল্প উন্নত দেশগুলোর জন্য সমর্থন প্রয়োজন—উল্লেখ করে আব্দুল হামিদ বলেন, দিন শেষে সকল প্রতিষ্ঠানকে পরিকল্পনা নিতে হবে এবং পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার, পারস্পরিক সুবিধা ও পারস্পরিক সুবিধার সমবণ্টনের নীতি গ্রহণ করতে হবে।

রাষ্ট্রপতি বলেন, চীনের প্রবৃদ্ধি অর্জন করা থেকে শিক্ষা নিতে হবে এবং আমরা সব সময় আঞ্চলিকতায় বিশ্বাসী। আমরা আমাদের নিজস্ব বন্দরে সংযোগে এবং আমাদের সাব-রিজিওনে প্রবৃদ্ধি বৃদ্ধিতে আগ্রহী।

তিনি আরো বলেন, আমরা মনে করি, সকল ক্ষেত্রে আমাদের সংযোগ প্রয়োজন। আমরা ধারনা, জ্ঞান, সংস্কৃতি, সড়ক, রেল ও বিমানের মাধ্যমে পরিবহন, প্রযুক্তি, জনগণের চলাচল, পণ্য সেবা ও বিনিয়োগের ক্ষেত্রে যোগাযোগ বাড়াতে চাই।

এ সংলাপে স্বাগতিক দেশ চীনসহ পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, মঙ্গোলিয়া, লাওস এর রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেন।

এর আগে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় চীনের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে আরো ছাড় ও বিনিয়োগের আহ্বান জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ