ইরাকের উত্তরাঞ্চলে মসুলের কাছে আইএস জঙ্গি নেতাদের জমায়েতে মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবারের বিমান হামলায় জঙ্গিদের ১০ ট্রাক অস্ত্রের একটি বহর ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে আইএস নেতা আবু বকর আল-বাগদাদি সেখানে উপস্থিত ছিলেন কি-না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
গত জুলাইয়ে সেখানে এক মসজিদে জনসমক্ষে আসেন বাগদাদি। এদিকে, শনিবার আইএস জঙ্গিদের দমনে ইরাকে আরো দেড় হাজার সৈন্য পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এসব মার্কিন সৈন্য সরাসরি যুদ্ধে অংশ নেবে না, বরং যুদ্ধক্ষেত্রে ইরাকি সেনাদের সহায়তা দেবে।
এর আগে বেশ কয়েক দফায় কয়েকশো মার্কিন সৈন্য ইরাকে পাঠানো হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: