আন্তর্জাতিক

মন্ত্রিসভার আকার বড় করলেন মোদি

মোদি
মোদি

ক্ষমতা নেয়ার ৬ মাসের মাথায় কেন্দ্রীয় মন্ত্রিসভার আকার বড় করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার দুপুরে শপথ নিয়েছেন আরো ২১ জন।

এদের মধ্যে ৪ জন ক্যাবিনেট মন্ত্রী এবং ১৭ জন প্রতিমন্ত্রী। সম্প্রসারিত এ মন্ত্রীসভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর পারিকর। এতদিন অর্থমন্ত্রী অরুন জেটলি নিজ মন্ত্রণালয়ের পাশাপাশি অতিরিক্ত হিসেবে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন: সুরেশ প্রভাকর প্রভু, জেপি নাড্ডা ও চৌধুরি বিরেন্দ্র সিং। ১৭ জন প্রতিমন্ত্রীর মধ্যে সংগীত শিল্পী পশ্চিমবঙ্গের বাবুল সুপ্রিয় রয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ