আন্তর্জাতিক

সামরিক জোট সক্ষমতা অর্জন করেছে: ওবামা

ওবামা
ওবামা

আইএস জঙ্গি দমনে ইরাকী সেনাদের সহযোগিতা করতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট সক্ষমতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় টেলিভিশন চ্যানেল সিবিএস'কে দেয়া সাক্ষাতকারে এ মন্তব্য করেন তিনি।

ওবামা বলেন, ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়তে ইরাকে দেড় হাজারের বেশি মার্কিন সেনা পাঠানোর বিষয়টি একটি নতুন ধাপের ইঙ্গিত দিচ্ছে। জঙ্গিদের এগিয়ে যাওয়া ঠেকানোর চেয়ে তাদেরকে এখন প্রতিরোধ করার অবস্থানে এসেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট।

এছাড়া, অভিযানে লড়তে নন-কমবেট উপদেষ্টাসহ এসব নতুন সেনারা ইরাকী সেনাদের সাহায্য করবে বলেও জানান ওবামা।

এর আগে রোববার আইএস জঙ্গিদের কাছ থেকে ইরাকের বাইজি শহরের প্রায় ৫০% এলাকা পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে সরকারি সেনারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ