আন্তর্জাতিক

ভারতের মন্ত্রীসভার নতুন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর

পারিক্কর
পারিক্কর

রদবদলের পর ভারতের মন্ত্রীসভার নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন মনোহর পারিক্কর। রেলওয়ে সুরেশ প্রভু, অতিরিক্ত দায়িত্ব হিসেবে তথ্য ও সম্প্রচার অরুণ জেটলির এবং হর্ষ বর্ধন পেলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ২১ মন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করেছেন। রোববার তিনি মন্ত্রিসভায় ব্যাপক রদবদল ঘটান এবং আরো ২১ জনকে যুক্ত করেন।

মন্ত্রিসভায় যোগ দিতে পারিক্কর শনিবার গোয়ার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। তিনি অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছ থেকে প্রতিরক্ষার দায়িত্ব নেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রতিরক্ষা তার কাছে ছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণের দায়িত্বে জে পি নাড্ডা, হরিয়ানার নেতা চৌধুরী বীরেন্দ্র সিংহ পেলেন গ্রামোন্নোয়ন ও পঞ্চায়েতের দায়িত্ব।

আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হল ডি ভি সদানন্দ গৌড়কে। এর আগে এ দায়িত্বে ছিলেন রবি শংকর প্রসাদ। পশ্চিম বঙ্গের বাবুল সুপ্রিয় হলেন নগর উন্নয়নের নতুন প্রতিমন্ত্রী। সূত্র: বাসস

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ