আন্তর্জাতিক

চীনের মহাপ্রাচীরে হেঁটে ঘুরে দেখলেন রাষ্ট্রপতি

 মহাপ্রাচীর
মহাপ্রাচীর

সাম্রাজ্য রক্ষায় পৃথিবীতে মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনা চীনের মহাপ্রাচীর পায়ে হেঁটে ঘুরে দেখলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

সোমবার সকালে সাড়ে ৬ হাজার কিলোমিটার দীর্ঘ এ প্রাচীরের পাতালিং অংশে পৌঁছান তিনি। স্ত্রী রাশিদা খানমকে সঙ্গে নিয়ে প্রাচীরের কিছু পথ হেঁটে উঠে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন রাষ্ট্রপতি।

চীনে মিং শাসনামলে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য নির্মিত এই প্রাচীর বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান। মহাপ্রাচীর ঘুরে দেখার সময় আবদুল হামিদ ভিজিটর বইয়েও সই করেন।

আন্তর্জাতিক একটি সংলাপে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে গত ৭ নভেম্বর বেইজিং যান রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার সিঙ্গাপুর হয়ে তার দেশে ফেরার কথা রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ