আন্তর্জাতিক

ইসরায়েলি হামলা নিয়ে তদন্ত কমিটি গঠন

বান কি মুন
বান কি মুন

গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রের ওপর ইসরায়েলি হামলার বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করেছে আন্তর্জাতিক এ সংস্থার মহাসচিব বান কি মুন। ৫ সদস্যের এ প্যানেলের নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত ডাচ জেনারেল প্যাট্রিক ক্যামেইট।

এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, গাজায় অবস্থিত জাতিসংঘের ভবনগুলোর যেখানে হতাহত ও ধ্বংসের ঘটনা ঘটেছে—তা পর্যালোচনা ও তদন্ত করবে প্যানেল সদস্যরা।

তারা মূলত গত ৮ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত হয়ে যাওয়া ঘটনাগুলোতেই নজর দিবেন। এ বিষয়ে উভয় পক্ষ থেকে বোর্ড সদস্যরা সর্বাত্মক সহযোগিতা পাবে—এমনই প্রত্যাশা বান কি মুনের- বলে জানালেন জাতিসংঘের মুখপাত্র।

এদিকে, তেলআবিব ও পশ্চিম তীরের দখলকৃত ভূখন্ডে পৃথক দুটি ঘটনায় দুই ফিলিস্তিনের ছুরিকাঘাতের শিকার হন ৪ ইসরায়েলি। এতে ২ ইসরায়েলিসহ ঘটনাস্থলেই হামলাকারীরাও মারা যান বলে জানিয়েছে তেল আবিব পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ