মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমারের প্রেসিডেন্ট থিন সেনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এর আগে প্রতিশ্রুত সংস্কার কর্মসূচি থেকে সরে আসায় থিন সেন সরকারের কঠোর সমালোচনা করেন প্রেসিডেন্ট ওবামা। বেইজিংয়ে অ্যাপেক সম্মেলনে যোগদান শেষে বুধবার মিয়ানমার সফরে যান ওবামা।
সফর শুরুর আগে থাই ভিত্তিক একটি বার্মিজ ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে মিয়ানমার সরকারের সমালোচনা করে ওবামা বলেন, ধীরগতিতে চলছে মিয়ানমারের সংস্কার কর্মসূচি। এছাড়াও কিছু কর্মসূচি থেকেও তারা সরে এসেছে।
তিনি আরো বলেন, বার্মার সংস্কার কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে তাদেরকে আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। মিয়ানমারে সামরিক শাসন বিলুপ্ত হওয়ার পর ২০১০ সাল থেকে সেখানে রাজনৈতিক সংস্কার শুরু হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: