জেরুসালেমের পবিত্র আল-আকসা মসজিদের ওপর শুক্রবার থেকে আরোপিত সবধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
এ বিষয়ে গত বুধবার আম্মানে অনুষ্ঠিত এক আলোচনায় আল-আকসা মসজিদকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা প্রশমনে ইসরায়েল ও ফিলিস্তিন একমত হয় বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বৈঠকের পরপরই ইসরায়েল পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা আসে।
কেরি বলেন, ইসরায়েল ও জর্ডানের আল আকসা মসজিদের তত্ত্বাবধানের আইনগত অধিকার রয়েছে। তারা সঙ্কট সমাধানে বাস্তব সম্মত পদক্ষেপ নিতেও রাজি হয়েছে বলে জানান তিনি।
আল আকসা মসজিদে মুসলিমদের প্রবেশাধিকারের ওপর ইসলায়েলের নিষেধাজ্ঞা আরোপ করায় পবিত্র এ স্থানটিকে কেন্দ্র করে সম্প্রতি বেশ কয়েকটি সহিসংতার ঘটনা ঘটে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: