আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি শিগগিরই পরিবর্তন হবে

ওবামা
ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে দেশটির অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছেন। পরিবর্তিত ওই নীতি শিগগিরই ঘোষণা করা হবে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

মিয়ানমারের ইয়াংগুনে বিরোধিদলীয় নেতা অং সান সি চি'র সঙ্গে এক সংবাদ সম্মেলনে ওবামা কংগ্রেসকে ব্যর্থ দাবি করে বলেছেন, তিনি এ ব্যবস্থাকে আরো কার্যকর করতে চেষ্টা চালিয়ে যাবেন। নতুন এ পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসীদের সন্তানদের পিতামাতার অবৈধতার অবসান ঘটবে। সামগ্রিকভাবে দেশটিতে বসবাসরত অনিবন্ধিত ৫০ লাখেরও বেশি অভিবাসী এ পরিকল্পনায় বৈধ হওয়ার সুযোগ পাবে।

কংগ্রেসের রিপাবলিকান পার্টি বলেছে, এ ধরনের পদক্ষেপ ওবামা কর্তৃপক্ষের অধিনে থাকবে।

পার্লামেন্ট স্পিকার জন বোয়েনার বলেছেন, নির্বাহী আদেশে অভিবাসন সমস্যা সমাধানের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করবেন রিপাবলিকানরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ