আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

 ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় মালাকা দ্বীপপুঞ্জের কাছে সাগরের তলদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষতি বা কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরে ওই এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩।

রয়টার্সের এক খবরে হাওয়াই দ্বীপে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সুনামি আঘাত হানতে পারে। তবে প্রশান্ত মহাসাগর জুড়ে সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

সুনামি সতর্কতা কেন্দ্র আরও জানায়, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, জাপানের ওকিনোয়া ও তাইওয়ানে সুনামি আঘাত হানতে পারে।

কেন্দ্রটি সতর্কতা জারি করে আরও বলেছে, আধা ঘণ্টার মধ্যে সুনামি প্রথম দফায় ও ছয় ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় আঘাত হানতে পারে। তবে প্রথম দফার আঘাতটি খুব বেশি শক্তিশালী হবে না।

মালাকা দ্বীপের টেরনাতি থেকে ১৩৪ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে সাগরের ৪৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

তবে সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হলেও এখন পর্যন্ত এসব এখলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার মতো কোনো পদক্ষেপ নেয়নি কোনো দেশই। ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির কথাও জানা য়ায়নি।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ভূমিকম্প প্রবণ 'রিং অব ফায়ার' জোনে অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদগিরনের মতো ঘটনা ঘটে।

২০০৪ সালে দেশটির আচেহ প্রদেশে ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে ১ লাখ ৭০ হাজার মানুষ মারা যায়। এছাড়া সুনামিটিতে ভারত মহাসাগরীয় এলাকার অন্যান্য দেশে লাখো মানুষের মৃত্যু হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ