আন্তর্জাতিক

জেলে ভারতীয় এমপি কুণালের আত্মহত্যার চেষ্টা

কুণাল ঘোষ
কুণাল ঘোষ

ভারতে পশ্চিমবঙ্গের বহিষ্কৃত তৃণমূল এমপি কুণাল ঘোষ আত্মহত্যার চেষ্টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, পার্লামেন্টের ঊচ্চকক্ষের সদস্য কুণাল ঘোষ শুক্রবার কলকাতার প্রেসিডেন্সি কারাগারে নিজের সেলে বেশকিছু ঘুমের ওষুধ খেয়েছেন। পরে কারাসেল থেকে ৫৮টি ঘুমের ওষুধ উদ্ধার করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় কুণালকে কলকাতার এসএসকেএম হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।

সারদা-কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষ। গত বছর ২৩ নভেম্বরে সারদা-কাণ্ডে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ কাণ্ডে জড়িত প্রভাবশালীদের নিয়ে বরাবরই সরব ছিলেন কুণাল।

তিন দিন আগে নগর দায়রা আদালতের এজলাসে দাঁড়িয়ে কুণাল প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন, ৭২ ঘণ্টার মধ্যে সারদা কেলেঙ্কারিতে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে আত্মহত্যা করবেন তিনি।

এরপরও কেন জেল কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। ঘটনাটিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। এরকম ঊচ্চপর্যায়ের একজন বন্দিকে যথেষ্ট নিরাপত্তা দেয়া হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। সেইসঙ্গে তিনি নিজে ওষুধ খেয়েছেন, নাকি জেল কর্তৃপক্ষই তাকে ওষুধ খাইয়েছে প্রশ্ন উঠেছে সেটি নিয়েও।

কুণাল ঘোষ আত্মহত্যার চেষ্টা করায় প্রেসিডেন্সি জেলের সুপার ও কুণালের সেলের দায়িত্বে থাকা কারারক্ষীকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া, তদন্ত কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ