অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শুরু হয়েছে দুই দিনের জি-টোয়েন্টি সম্মেলন আর এবারের জোটভুক্ত দেশগুলোতে কীভাবে প্রবৃদ্ধি বাড়ানো যায় তার ওপর গুরুত্ব আরোপ করা হবে বলে জানা গেছে।
বৈশ্বিক অর্থনৈতির প্রবৃদ্ধি আগামী ৫ বছরে ২% বাড়াতে ফেব্রুয়ারিতে জি-টোয়েন্টিভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠকে একটি পরিকল্পনা সম্প্রসারণে একমত হতে যাচ্ছেন বিশ্বনেতরা।
সম্মেলনের আগে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন, ইবোলা সংক্রমণ, জলবায়ু পরিবর্তন এবং অমীমাংসিত ইউক্রেন সংকট মোকাবিলায় চ্যালেঞ্জ নেয়ার আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক ভাষণে বলেন, ভীতিকে কেন্দ্র করে এশিয়ার নিরাপত্তা নির্ধারিত হওয়া উচিত হবে না।
এছাড়া সাইডলাইনে ব্রিকস নেতাদের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্টভাবে জানিয়েছেন, কালো টাকা বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনতে গুরুত্ব দিচ্ছে তার সরকার। এ ব্যাপারে বিশ্ব নেতাদের সহযোগিতা চান তিনি।