আন্তর্জাতিক

জি-২০ সম্মেলন: ইউক্রেন ইস্যুতে চাপের মুখে পুতিন

ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিন

জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ভূমিকার জন্য চাপের মুখে পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শুরু হওয়া এ সম্মেলনে বিশ্ব নেতারা মস্কোর তীব্র সমালোচনা করেন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইউক্রেনে মস্কোর আগ্রাসন, গোটা বিশ্বের জন্যই হুমকি। অন্যদিকে ইউক্রেনে আগ্রাসন বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে আরো অবরোধ আরোপের হুঁশিয়ারি দিয়েছে ব্রিটেন। ইউক্রেন থেকে সরে আসতে রুশ প্রেসিডেন্ট পুতিনকে আহবান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার।

এদিকে, ব্রিসবেনে শুরু হওয়া দু'দিনের জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের শেষ দিন আজ গুরুত্ব পাচ্ছে জোটের দেশগুলোতে কীভাবে প্রবৃদ্ধি বাড়ানো যায় তার ওপর। ২০১৮ সালের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ শতাংশের বেশি বাড়ানোর ব্যাপারে সম্মেলনে বিশ্ব নেতারা একটি অঙ্গীকার ঘোষণা করতে যাচ্ছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ