ইউক্রনের পূর্বাঞ্চলে বিদ্রোহী অধিকৃত এলাকাগুলোর হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থায়নসহ সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো পরোশেঙ্কো।
পেত্রো বলেন, লুহান্স ও দানিয়েস্ক অঞ্চলে রাষ্ট্রীয় সব কোম্পানি, ইনস্টিটিউটকে এক সপ্তাহের মধ্যে তাদের কাজ বন্ধ করে দিতে হবে। এছাড়া এক মাসের মধ্যে সব কার্ড অপারেশনসহ সব ধরনের ব্যাংকিং ব্যবস্থা বন্ধ রাখার নির্দেশ দেন। এ ব্যাপারে একটি ডিক্রি জারি করে প্রেসিডেন্ট পরোশেঙ্কো, পার্লামেন্টকে লুহান্স ও দানিয়েস্ক অঞ্চলের স্ব-শাসন বাতিলে আইন প্রণয়ণের আহ্বানও জানিয়েছেন।
গত মাসে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নির্বাচনের নিন্দা জানিয়ে একে ‘অবৈধ’ হিসেবে অভিহিত করেন তিনি। এ পর্যন্ত ইউক্রেনের পূর্বাঞ্চলে চলমান সহিংসতায় ৪ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: