হংকংকে আবারো বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে বিক্ষোভকারীরা পার্লামেন্টের দরজা ভাঙার চেষ্টা করলে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
মুখোশ পড়া কয়েকজন তরুণ বিক্ষোভকারী এ সময় পার্লামেন্টের কাচের দেয়াল ভেঙ্গে ফেলার চেষ্টা চালায়। এরইমধ্যে কয়েকজন ভবনের ভিতরে ঢুকে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পিপার স্প্রে ব্যবহার করে।
হংকংয়ে পূর্ণগণতন্ত্রের দাবিতে প্রায় ৮ সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। দাবি পূরণে প্রধান ৩টি এলাকা দখল করে রেখেছে বিক্ষোভকারীরা।
এ পরিস্থিতিতে পুলিশ বিক্ষোভকারীদের মূল বিক্ষোভস্থল থেকে হঠিয়ে দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পার্লামেন্টে হামলার ঘটনা ঘটেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: