ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে স্পেনের পার্লামেন্ট।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে পার্লামেন্টে ভোট হয়। প্রস্তাবের পক্ষে পড়ে ৩১৯ ভোট, বিপক্ষে দুটি এবং ভোট দানে বিরত থাকেন একজন এমপি।
বিরোধী সোসালিস্ট পার্টি এ প্রস্তাব উত্থাপন করে। তবে এতে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল।
এদিকে, এর আগে গত মাসে ব্রিটেন ও আয়ারল্যান্ডের পার্লামেন্টেও এ ধরনের প্রস্তাব পাস হয়। সম্প্রতি ইউরোপের প্রথম দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে সুইজারল্যান্ড।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: