আন্তর্জাতিক

তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল

তুষার ঝড়
তুষার ঝড়

তীব্র তুষার ঝড়ে একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের জনজীবন। ৫ ফুট তুষারের নীচে চাপা পড়ে আছে নিউইয়র্কের বাফেলো শহর। এছাড়াও হাওয়াই ও ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই এখন তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে।

এদিকে, তুষারঝড়ে শুধুমাত্র নিউইয়র্ক রাজ্যের পশ্চিমাঞ্চলে ৭ জন মারা গেছেন। এ নিয়ে শনিবার থেকে আবহাওয়াজনিত কারণে যুক্তরাষ্ট্র জুড়ে ২০ জনের মৃত্যু হয়েছে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করছে কর্তৃপক্ষ।

যুত্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে গ্রেট লেকস এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া তুষার ঝড়ের কারণে একেবারেই কাবু হয়ে পড়েছে নিউইয়র্কের বাফেলো শহর। ৫ ফুট তুষারের নীচে চাপা পড়ে আছে এটি।

এ ঝড়ের কারণে ঘর ছেড়ে বেরোতে পারছে না সেখানকার বাসিন্দারা আবার কেউ কেউ আটকে আছেন গাড়ির ভেতরেও। বরফ জমে রাস্তাঘাট চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। বুধবার শুধুমাত্র নিউইয়র্কের রাস্তায় আটকে আছে শতাধিক গাড়ি। এমনকি স্কুল-কলেজও বন্ধ করে দেয়া হয়েছে।

এরইমধ্যে, শহরের রাস্তাঘাট পরিষ্কার করতে ও আটকা পড়া গাড়িগুলোকে সরিয়ে নেয়ার কাজে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ডের শতাধিক সদস্যকে।

চলতি সপ্তাহে দেশটিতে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা বুধবার আরো মারত্মক আকার নিয়েছে। হাওয়াই ও ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই এখন তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে। ভয়াবহ এ ঝড়ে হতাহত হয়েছে অনেকেই।

তবে এখানেই শেষ নয় আরো তুষার পড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ