বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হচ্ছেন মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকেট। মঙ্গলবার তার মনোনয়নে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেটের ফরেন রিলেশন কমিটি। বুধবার সিনেট নির্বাহী ক্যালেন্ডারে এ সিদ্ধান্ত নথিভূক্ত করে।
এর আগে ফরেন রিলেশন কমিটির শুনানি শেষে ২৩ জন ক্যারিয়ার কূটনীতিকের মধ্যে প্রথম দফায় ৪ জন রাষ্ট্রদূতের নিয়োগ চূড়ান্ত করে সিনেট। আর ৫ জন কূটনীতিকের বিষয়ে সিদ্ধান্ত ভোটাভুটির জন্য সর্বসম্মতিক্রমে কমিটির নির্বাহী ক্যালেন্ডারে নথিভুক্ত করা হয়।
মার্সিয়া বার্নিকেট ওই ৫ জনের তালিকায় অন্তর্ভূক্ত ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: