ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে বৃহস্পতিবার বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২ জন আহত হয়েছেন।
রাজধানীর টালাহাসি মেমোরিয়াল হেলথ কেয়ার হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, ক্যাম্পাসে গুলিবিদ্ধ দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ ধরনের বিপজ্জনক ঘটনায় সতর্কতা জারি করেছে। সেইসঙ্গে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার এবং বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
ক্যাম্পাস পুলিশ হামলার সত্যতা নিশ্চিত করলেও এ ব্যাপারে আরো তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: