আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৫০ লাখ অবৈধ অভিবাসী বৈধতা পাবে

ওবামা
ওবামা

যুক্তরাষ্ট্রে এবার বৈধতা পেতে যাচ্ছেন ৫০ লাখ অবৈধ অভিবাসী। বাংলাদেশ সময় শুক্রবার সকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক টেলিভিশন ভাষণে তাদের বৈধতার ঘোষণা দেবেন। এর ফলে বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসীর ভাগ্যেরও পরিবর্তন হবে।

এর আগে বুধবার হোয়াইট হাউসে ডেমোক্র্যাটিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ওবামা। এ সময় প্রেসিডেন্ট অভিবাসন নিয়ে তার নির্বাহী আদেশের বিস্তারিত তুলে ধরেন।

হোয়াইট হাউস থেকে ফেইসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওবামা বলেন, আমেরিকার অভিবাসন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং ওয়াশিংটনে এ সমস্যা জিইয়ে রাখা হচ্ছে।

হোয়াইট হাউসে বুধবার রাতে এ নিয়ে ডেমোক্র্যাটিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে অভিবাসন নিয়ে প্রেসিডেন্টের নির্বাহী আদেশের বিস্তারিত তুলে ধরা হলেও প্রশাসনিক পদক্ষেপের ব্যাপারে কিছু জানানো হয়নি।

নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টসহ মার্কিন সংবাদমাধ্যমগুলোতে নির্বাহী আদেশের সারসংক্ষেপ প্রকাশ করা হয়। এতে বলা হয়, যারা যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৫ বছর ধরে বৈধভাবে কাজ করছেন এবং যাদের অপরাধের কোনো রেকর্ড নেই নির্বাহী আদেশে এমন ৪০ লাখ মানুষকে কেবল বৈধভাবে কাজ করা অনুমতি দেয়া হবে।

এছাড়া অপ্রাপ্ত বয়সে যুক্তরাষ্ট্রে আসা আরো ১০ লাখ অবৈধ অভিবাসীকে বৈধভাবে কাজ করার অনুমতি দেয়া হচ্ছে।

এসব অভিবাসীরা মার্কিন অভিবাসন প্রক্রিয়ায় নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন না। ভোট দেয়া, স্বাস্থ্য সেবা, ফুড স্টাম্প ও আবাসন নিরাপত্তাসহ অন্যান্য নাগরিক সুবিধাও তাদের জন্য নিয়ন্ত্রিত থাকবে। প্রেসিডেন্টের পরবর্তী নির্বাহী আদেশে কাজের অনুমতি পাওয়া এসব লোকজনের অনুমতি প্রত্যাহার করারও সুযোগ থাকবে।

এদিকে, ওবামার এ উদ্যোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেসের রিপাবলিকান নেতারা। তারা বলছেন, এ ধরনের পদক্ষেপ ওবামার কর্তৃত্ব বর্হির্ভূত। এ নির্বাহী আদেশ বাস্তবায়নে বাঁধা দেয়া হবে বলেও হুঁশিয়ার করেছে রক্ষণশীলরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ