আন্তর্জাতিক

মেক্সিকোতে ছাত্র অপহরণের প্রতিবাদে বিক্ষোভ স্বজনদের

মেক্সিকো
মেক্সিকো

মেক্সিকোতে ৪৩ ছাত্র অপহরণের প্রতিবাদে হাজার হাজার সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেছে। এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন নিখোঁজদের স্বজনরা।

স্থানীয় সময় বৃহস্পতিবারের এ মিছিলে অংশ নিতে মেক্সিকো শহরের মেইন স্কয়ারে হাজার হাজার মানুষ জড়ো হন। মিছিল শুরুর আগে মেক্সিকো সিটি এয়ারপোর্টের কাছে মুখোশধারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে দেশটির গুয়েরেরো প্রদেশের ইগুএলার একটি বিক্ষোভে অংশ নেয়ার পর ৪৩ ছাত্রকে অপহরণ করে দুস্কৃতিকারীরা। সরকারের পক্ষ থেকে এদের সবাইকে হত্যা করা হয়েছে বলে জানানো হলেও স্বজনদের দাবি তারা জীবিত আছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ