অভিবাসন নীতি সংস্কার নিয়ে কংগ্রেসে রিপাবলিকান নেতাদের তীব্র সমালোচনার মধ্যে এ নীতিমালায় আরো সংস্কার আনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
অভিবাসন নীতি সংস্কারে কংগ্রেস কোনো উদ্যোগ না নেয়ায় রিপাবলিকানদের দায়ী করে ওবামা বলেন, এ ব্যাপারে এগুনো ছাড়া তার আর কোনো বিকল্প ছিল না। এছাড়াও বাস্তবসম্মত স্থায়ী অভিবাসন নীতি সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ।
এ সংস্কারে যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসী কাজের বৈধতা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
রিপাবলিকানরা বলছেন, ওবামার এ পদক্ষেপে আরো বেশি মানুষ যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশে উৎসাহিত হবে।
মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার জন বোয়েনার বলেন, এতে দুই দলের মতামতের ভিত্তিতে সংস্কারের সুযোগ নস্যাৎ হয়েছে, এমনকি নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে ওবামা নিজের প্রেসিডেন্সিরই ক্ষতি করেছেন।