আন্তর্জাতিক

আগামী বছর নির্মূল সম্ভব হবে ইবোলা সংক্রমণ

বান কি-মুন
বান কি-মুন

বিশ্ব দ্রুত উদ্যোগ নিলে প্রাণঘাতী ভাইরাস ইবোলার সংক্রমণ আগামী বছরের মাঝামাঝিতেই নির্মূল করা সম্ভব বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক ও আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বান কি-মুন এ কথা বলেন।

তিনি বলেন, পশ্চিম আফ্রিকায় ভাইরাসটির সংক্রমণের গতি ধীর হয়ে এলেও এটি এখনো গভীর আশংকার বিষয়। তবে এরই মধ্যে নতুন করে সংক্রমণে মালিতে আরো ৬ জনের প্রাণহানি হয়েছে।

জাতিসংঘ ইবোলা মিশনের প্রধান অ্যান্থনি ব্যানবেরি বলেন, প্রাণঘাতী এ ভাইরাসটি প্রতিরোধে বিশ্ব অনেক পিছিয়ে ছিল। সিয়েরালিওন, লাইবেরিয়া ও গিনিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি মানুষ।

এদিকে, ইবোলা সংক্রমণে এ পর্যন্ত প্রায় সাড়ে ৫ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ