আন্তর্জাতিক

ইকুয়েডর দূতাবাসে নিশ্চিন্তে থাকার অনুমতি পেল অ্যাসাঞ্জ

অ্যাসাঞ্জ
অ্যাসাঞ্জ

যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে থাকা উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যত দিন খুশি থাকতে পারবেন। সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি চ্যালেঞ্জ করে করা আবেদনে হেরে যাওয়ার পর গতকাল শুক্রবার ইকুয়েডরের পক্ষ থেকে এ কথা জানানো হয়

লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ের সময়সীমা বাড়ানো ঘোষণা দিয়ে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে দুশ্চিন্তামুক্ত করল ইকুয়েডর সরকার।

শনিবার অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয় বৈধতা ঘোষণা করে ইকুয়েডর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জুলিয়ান অ্যাসাঞ্জ নিরাপদ আশ্রয় পাওয়ার আগ পর্যন্ত ইকুয়েডর তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে যাবে। খবর এএফপি।

সুইডেনে যৌন হয়রানির অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে নিম্ন আদালতের দেয়া গ্রেপ্তারিআ পরোয়ানার আদেশ বৃহম্পতিবার আপিল আদালত বহাল রাখার ঠিক একদিন পরই এ সিদ্ধান্ত নিল অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয়দাতা ইকুয়েডর।

গত ২০১০ সালে সুইডেন সফরে থাকাকালে দুই নারীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে রয়েছে অ্যাসাঞ্জের বিরুদ্ধে। কিন্তু অ্যাসাঞ্জ বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। এ বিষয়ে সুইডেনের আদালত তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে নিরাপত্তার কারণে সুইডেনের আইনজীবীদের লন্ডনে এসে কিংবা ভিডিও কনফারেন্সে জিজ্ঞাসাবাদের অনুরোধ জানান অ্যাসাঞ্জ।

কিন্তু সুইডেনের আদালত অ্যাসাঞ্জের এ অনুরোধ প্রত্যাখ্যান করে।

অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জ তার প্রতিষ্ঠিত উইকিলিকসে ২০১০ থেকে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক বিষয়ের গোপন তথ্য প্রকাশ করে সারাবিশ্বে আলোচনার ঝড় তোলেন। যুক্তরাষ্ট্রে প্রর্ত্যপণ এড়াতে ২০১২ সাল লন্ডনে ইকুয়েডরের দূতাবাসের আশ্রয়ে রয়েছেন অ্যাসাঞ্জ। ইকুয়েডর তাকে রাজনৈতিক আশ্রয় দিলেও যুক্তরাজ্যের আইনের কারণে তিনি দূতাবাস ছাড়তে পারছেন না। সূত্র:এএফপি

গত ২০১০ সালে উইকিলিকস আড়াই লাখ মার্কিন কূটনৈতিক তারবার্তা ও পাঁচ লাখ সামরিক গোপন নথি ফাঁস করে আলোড়ন সৃষ্টি করে। অ্যাসাঞ্জের ভয়, তিনি সুইডেনে আদালতের মুখোমুখি হলে তাকে আদতে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হবে। মার্কিন কর্তৃপক্ষ নথি ফাঁস করার অভিযোগে তাকে বিচারে দাঁড় করাবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ