কেনিয়ার উত্তরাঞ্চলে একটি বাসে সোমালিয়ার সন্দেহভাজন জঙ্গি গ্রুপ আল-শাবাবের হামলায় ২৮ জন নিহত হয়েছেন।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী নাইরোবি যাওয়ার পথে স্থানীয় সময় শনিবার সকালে বাসটি সোমালিয়া সীমান্তের কাছে মন্দেরা কাউন্টিতে থামানো হয়। এ সময় জঙ্গিরা প্রথমে অমুসলিমদের চিহ্নিত করে তাদেরকে হত্যা করে।
হামলার পর কর্মকর্তারা অভিযোগ করেন, অঞ্চলটিতে বাড়তি নিরাপত্তা প্রদানে সরকার ব্যর্থ। এর ফলে উত্তর-পূর্বাঞ্চলীয় মন্দেরাও বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০১১ সালে কেনিয়ায় বেশ কয়েকটি হামলা চালায় সোমালিয়া ভিত্তিক আল-শাবাব জঙ্গিরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: