ইরাকের আনবার প্রদেশের রামাদিতে ২৫ মুসলিম আদিবাসীকে হত্যা করেছে আইএস জঙ্গিরা। আইএসের বিরোধিতার প্রতিশোধ হিসেবে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রামাদির কাছে আইএসের বিরুদ্ধে সেনাবাহিনীর হামলার সময় নিহতদের আবিষ্কার করা হয়। নিহতরা সবাই আলবু ফাহদ গোষ্ঠীর সদস্য।
আনবার প্রাদেশিক কাউন্সিলের এক সদস্য জানিয়েছেন, শুজারিয়া এলাকায় ওই ২৫টি মরদেহ দেখতে পায় নিরাপত্তা বাহিনী। এলোমেলোভাবে পড়ে থাকা এসব মরদেহ কোনো অস্ত্রের চিহ্ন ছিল না অর্থাৎ নিহতরা যুদ্ধ করে মারা যাননি বলে মনে করছেন আলবু গোষ্ঠীর নেতা শেখ রাফি আল ফাদাবি।
রামাদির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এর আগে শুক্রবার শহরটির কেন্দ্র ও আশপাশের এলাকায় এক সমন্বিত আক্রমণ পরিচালনা করে আইএস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: