প্রবল তুষাড়ঝড়ের পর যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি ও তাপমাত্রা ৬০ ডিগ্রির বেশি বেড়ে গিয়ে দ্রুত বরফ গলতে থাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির কারণে নিউইয়র্কের বেশ কয়েকটি ভবন ধসে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এর আগে গত কয়েকদিন ৭ ফুট তুষারপাতে স্থবির হয়ে পড়েছিল গোটা যুক্তরাষ্ট্র। শুধুমাত্র বাফেলো শহরে ৩ দিনে সারা বছরের সমপরিমাণ তুষারপাত হয়েছে। ঝড় ও তীব্র ঠাণ্ডাজনিত কারণে এ পর্যন্ত ১৩ জনের প্রাণহানি হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা বেড়ে যাওয়ায় পুরো সপ্তাহজুড়ে হালকা বৃষ্টিপাত হবে। তুষারপাতের পর বৃষ্টির কারণে শহরের বাড়ি-ঘর ও ভবনের ছাদ ধসের আশঙ্কা করছেন কর্মকর্তারা।
এরইমধ্যে, ওই এলাকায় কমপক্ষে ৩০টি বাড়ির ছাদ ধসের খবর পাওয়া গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: