আফগানিস্তানের পূর্বাঞ্চলের ইয়াহিয়া খাইল জেলায় ভলিবল টুর্নামেন্ট চলাকালে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৪৫ জন। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি।
পাকটিকা প্রদেশের সরকারি মুখপাত্র মুখলেস আফগান জানান, রোববার বিকালে ভলিবল টুর্নামন্টের ফাইনাল খেলা দেখতে যখন অনেক দর্শক জড়ো হন তখনই এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা চুক্তির আওতায় ২০১৪ সালের পরও আগামী বছরও প্রায় ১২ হাজার মার্কিন ও ন্যাটো সেনার অবস্থানের বিষয়ে দেশটির পার্লামেন্ট অনুমোদন দেয়ার পরই এ হামলার ঘটনা ঘটলো।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: