যুক্তরাষ্ট্রে এক কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার দায়ে সংশ্লিষ্ট শেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে দেশটির গ্র্যান্ড জুরি অভিযুক্ত না করায় আবারো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন এলাকা।
স্থানীয় সময় সোমবার গ্র্যান্ড জুরির এম নিদ্ধান্তের কথা ঘোষণা করেন অঙ্গরাজ্যের সরকারি কৌঁসুলি। রায় জানার পরপরই ফার্গুসন পুলিশ কার্যালয়ের সামনে জড়ো হয় শত শত বিক্ষোভকারী।
এসময় তারা পুলিশের গাড়ি ও একটি ভবনে আগুন জ্বালিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভাকারীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্র্যান্ড জুরির এ রায়কে ঘিরে যাতে নতুন করে সহিসংতা ছড়িয়ে না পরে সেজন্য মিসৌরিতে জরুরি অবস্থা বহাল রেখেছে কর্তৃপক্ষ। পুরো অঙ্গরাজ্যে পুলিশের পাশাপাশি ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।
এদিকে, গ্র্যান্ড জুরির রায় মেনে নেবার আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামা।