আন্তর্জাতিক

শুরু হয়েছে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন

সার্ক
সার্ক

নেপালে শুরু হয়েছে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন। বুধবার কাঠমান্ডুর সিটি হল-রাষ্ট্রীয় সভাগৃহে সম্মেলনের উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা।

‘শান্তি ও সমৃদ্ধির জন্য আরও ঘনিষ্ট সম্পর্ক’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হয়েছে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকেই সম্মেলনস্থল কাঠমান্ডুর সিটি হল-রাষ্ট্রীয় সভাগৃহে উপস্থিত হতে থাকেন সদস্য ৮ দেশের সরকার ও রাষ্ট্র প্রধান।

সকাল নয়টার দিকে অতিথিরা তাদের আসন গ্রহণ করেন। বাজানো হয় নেপালের জাতীয় সংগীত। সাড়ে নয়টায় মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের কাছ থেকে সার্কের সভাপতির দায়িত্ব বুঝে নেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। এরপরই প্রদীপ জ্বালিয়ে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী।

নেপালের প্রধানের উদ্বোধনী ভাষণের পরই একে একে বক্তব্য রাখেন সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা।

সম্মেলনে ৮ দেশের শীর্ষ নেতারা দারিদ্র দূরীকরণ, তথ্য-প্রযুক্তি, জ্বালানি, কৃষি, গ্রামীণ উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা, সন্ত্রাসবাদ, মাদক পাচার নিয়ন্ত্রণ ও শিক্ষাসহ সার্ককে আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন। তবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এবার রেল ও সড়ক যোগাযোগ বিষয়ে কোনও চুক্তি না হলেও বিদ্যুতের বিষয়ে একটি চুক্তির বিষয়ে আশাবাদী সদস্য দেশের নেতারা।

এবারের সার্ক শীর্ষ সম্মেলনে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও পর্যবেক্ষক হিসেবে অংশ নিচ্ছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ