দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়নে সার্ককে সহযোগিতার আশ্বাস দিয়েছে এবারের শীর্ষ সম্মেলনে যোগ দেয়া পর্যবেক্ষকরা। বুধবার নেপালে অনুষ্ঠিত ১৮ম সার্ক সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্যে পর্যবেক্ষক দেশগুলো এ কথা বলেন।
প্রথমেই অস্ট্রেলিয়ার পক্ষে থেকে ব্র্যাট ম্যাসোন বলে, সার্কভুক্ত দেশগুলোতে বিনিয়োগে তার সরকার বরারবরই আগ্রহী বিশেষ করে শিক্ষাখাতে। সেই ধারাবাহিকতায় এসব দেশের শিক্ষার্থীদের জন্য আগামী বছরে বৃত্তির ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয় সরকার।
এদিকে, সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে দ্রুততর আঞ্চলিক যোগাযোগ স্থাপন করবে চীন বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন জাপান, ইরান, মিয়ানমার, ইউরোপীয় ইউনিয়ন, রিপাবলিক অব কোরিয়া, মরিশাস ও যুক্তরাষ্ট্র।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: