আন্তর্জাতিক

অভিনেত্রী ভিনা মালিকের ২৬ বছরের কারাদণ্ড

ভিনা মালিক
ভিনা মালিক

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের আলোচিত অভিনেত্রী ভিনা মালিক, জং-জিও গ্রুপের টিভি চ্যানেল জিও টিভির মালিক মীর শাকিলুর রহমানসহ ৪ জনকে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সন্ত্রাস বিরোধী আদালত।

বাকি দুজন হলেন, ভিনার স্বামী মালিক আসাদ ও জিও টিভির অনুষ্ঠান সঞ্চালক শায়েস্তা লোদি।

গিলগিতের সন্ত্রাস বিরোধী আদালতের বিচারক রাজা শাহবাজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

আসামিদের গ্রেপ্তার করে দণ্ড কার্যকরের জন্য ইসলামাবাদ, পাঞ্জাব, সিন্ধু, ও বেলুচিস্তান ও খাইবার পাখতুনখওয়ার পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। কারাদণ্ডের পাশাপাশি চার আসামির প্রত্যেককে ১৩ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে তারা আত্মসমর্পণ না করলে পুলিশকে তাদের সম্পত্তি জব্দের নির্দেশও দিয়েছে আদালত।

জিও টিভির সকালের অনুষ্ঠান ‘জেগে ওঠো পাকিস্তান’ এ প্রচারিত একটি কাওয়ালিতে আহলে বাইয়াতের অবমাননা করা হয়েছে— এ অভিযোগে পাকিস্তানের আহলে সুন্নত ওয়াল জামাতের গিলগিত-বালতিস্তান শাখার ভাইস প্রেসিডেন্ট হিমায়েতুল্লাহ খান গত ২৬ মে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ