যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার দায় থেকে এক শেতাঙ্গ পুলিশকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ ফার্গুসন শহরের পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এসেছে।
বুধবার মাইকেল ব্রাউন নামে ওই কিশোর নিহত হওয়ার স্থান সেন্ট সুইস সিটি হলের সামনে অল্পসংখ্যক বিক্ষোভকারী জড়ো হয়। তবে বৃষ্টি, তুষারপাত এবং বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ছুটি উপলক্ষে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ব্রাউনকে গুলি করা পুলিশ ড্যারেন উইলসনকে অভিযুক্ত না করার প্রতিবাদে গত মঙ্গলবার থেকে ফার্গুসনসহ যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়। দুদিনে ৪ শতাধিক বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। হত্যার ঘটনার পুনঃবিবেচনার জন্য নতুন গ্র্যান্ড জুরি দিতে বিক্ষোভকারীদের আহ্বানও প্রত্যাখান করেন মিসৌরি অঙ্গরাজ্যের গভর্নর।
এদিকে, গ্রান্ড জুরির সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার 'ব্ল্যাক ফ্রাইডে' পালন না করার আহ্বান জানিয়েছেন মার্কিন তারকারা।