মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে হত্যা মামলার পুনর্বিচারের রায় শনিবার ঘোষণা করার কথা রয়েছে।
বিবিসি অনলাইন সূত্রে জানা গেছে, মোবারকের বিরুদ্ধে ২০১১ সালে গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
ওই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় চার বছর পর এই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে।
৮৬ বছর বয়সী মোবারক ও তার আমলের সাতজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় ২০১২ সালে মোবারক ও তার স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছিল। গত বছর দেশটির একটি আপিল আদালত কৌশলগত কারণে ওই দণ্ড বাতিল করে মামলাটি পুনর্বিচারের আদেশ দেয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: