ভেনিজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কারাগারে মাত্রাতিরিক্ত ওষুধ সেবনে কমপক্ষে ৩৫ কয়েদির মৃত্যু হয়েছে।
অতিরিক্ত ওষুধ সেবনে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন শতাধিক কয়েদি এবং তাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর ছিল বলে জানান দেশটির ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির কংগ্রেস সদস্য উইলিয়াম ওজেদা।
লারা প্রদেশের উরিবানা কারাগারে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন সেখানকার কয়েদিরা।
পরে বৃহস্পতিবার কারা হাসপাতালে তারা হামলা চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ ছিনিয়ে নিয়ে সেবন করেন। এতে ওই দিনই ১৩ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: