আন্তর্জাতিক

পদত্যাগ করলেন কৃষ্ণাঙ্গ হত্যাকারী পুলিশ কর্মকর্তা

ড্যারেন উইলসন
ড্যারেন উইলসন

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যাকারী শেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন পদত্যাগ করেছেন। তার আইনজীবী জানান, ৯ আগস্ট ফার্গুসনে ওই কিশোরকে গুলি করার ঘটনার পর থেকেই প্রশাসনিক ছুটিতে ছিলেন উইলসন।

আইনজীবী আরো বলেন, শিগগিরই তার পদত্যাগ কার্যকর হবে। নিরাপত্তার কথা বিবেচনা করেই উইলসন পুলিশের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে।

সেইন্ট লুইয়ের স্থানীয় একটি পত্রিকার প্রতিবেদনে বলা হয়, উইলসন চাকরিতে থাকলে সহিংসতা আরো বাড়বে—পুলিশ বিভাগকে এ হুমকি দেওয়ার পর চাকরিতে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন ২৮ বছর বয়সি এ পুলিশ কর্মকর্তা। মাইকেল ব্রাউন নামে ওই কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হওয়ার পর ফার্গুসন, মিসৌরিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

পরে, গ্র্যান্ড জুরি হত্যার অভিযোগ থেকে শ্বেতাঙ্গ ওই পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে ফার্গুসনসহ যুক্তরাষ্ট্রজুড়ে আবারো নতুন করে বিক্ষোভ শুরু হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ