মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারককে গণ-আন্দোলনের সময় ২৩৯ জন বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ থেকে রেহাই দেয়ার প্রতিবাদে রাজধানী কায়রোতে বিক্ষোভ চলছে। পুলিশের গুলিতে একজনের মৃত্যু।
মুবারকের মামলার রায় ঘোষণার পরপরই বিক্ষোভকারীরা কায়রোর তাহরির স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাস ছোড়ে ও গুলি চালায়।
পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এর আগে শনিবার কায়রোর একটি আদালত হোসনি মুবারককে হত্যা মামলা থেকে অব্যাহতি দেয়।
বিগত ২০১১ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় ২৩৯ জন বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। আদালত ওই একই অভিযোগে অভিযুক্ত মুবারকের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ওই সময়ের ৭ জন কর্মকর্তাকেও খালাস দিয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: