আন্তর্জাতিক

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন মমতা

অমিত শাহ
অমিত শাহ

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে অভিযোগ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ।

রোববার কলকাতার ধর্মতলায় ভিক্টোরিয়া হলের সামনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন অমিত শাহ।

বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পেছনে সারদার টাকা রয়েছে এবং এর সঙ্গে তৃণমূল নেতারা জড়িত বলেও দাবি করেছেন এ বিজেপি নেতা।

মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভোটব্যাঙ্ক নিয়ে কেন রাজনীতি করছেন? আপনাকে রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানিয়েছে, অনুপ্রবেশকারীরা ভোট দিয়ে আপনাকে বাংলাদেশের মুখ্যমন্ত্রী বানায়নি। তাই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া বন্ধ করুন।

বিজেপি সভাপতি বলেন, 'খাগড়াগড়ে বিস্ফোরণের পেছনে সারদার টাকা আছে, সিবিআই সেটাও দেখছে। এই বিস্ফোরণে তৃণমূলের নেতারাও জড়িত।'

অমিত শাহ বলেন, 'সম্প্রতি কালো টাকার বিরুদ্ধে সংসদের বাইরে ও ভেতরে কালো ছাতা-শাল নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা। দিদি, আপনার নির্দেশে সাংসদরা কালো টাকা নিয়ে এ বিক্ষোভ দেখান। আপনি শুধু একবার বলুন- সারদার টাকা, কালো না সাদা! দোষীদের কেন বাঁচাচ্ছেন?'

তিনি বলেন, 'সিঙ্গুরে আপনি আন্দোলন করেছিলেন, আমরণ অনশনও করেছিলেন। কিন্তু সারদা-কাণ্ডে আপনি দায়িত্ব এড়াচ্ছেন কেন? চিট ফান্ড কেলেঙ্কারিতে তৃণমূলের নেতাদের মদদ আছে।'

অমিত শাহ বলেন, 'আপনি বলছেন, সিবিআই আপনাদের নেতাদের ফাঁসিয়েছেন। সিবিআই ঠিক না ভুল সেটা আদালত ঠিক করবে। কিন্তু হিম্মত থাকলে আপনি শুধু বলুন, সারদা-কাণ্ডে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা নির্দোষ!'

'সৃঞ্জয় বসু কে? কে কুণাল ঘোষ? কে কিনেছিল আপনার ছবি? শ্যামল সেন কমিশন কেন বন্ধ হয়ে গেল?'

বিজেপি সভাপতি বলেন, '২ অক্টোবর খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে নিহত শাকিল আহমেদ আগেই অভিযুক্ত ছিল, ওকে কেন গ্রেফতার করেনি রাজ্য পুলিশ?'

এ ঘটনায় এনআইএকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

অমিত শাহ বলেন, 'দিদি, আপনি সভার অনুমতি দিতে চাননি। শেষে মঞ্চও ছোট করে দিয়েছেন। কিন্তু বাংলার মানুষের মনে বিজেপির যে স্থান তৈরি হয়েছে, তাকে কী করে ছোট করবেন!'

তিনি বলেন, 'মোদিজীর ইচ্ছে ছিল, কংগ্রেসমুক্ত ভারত। তা হয়েছে। তার আরও ইচ্ছে তৃণমূলমুক্ত পশ্চিমবঙ্গ। তার সেই স্বপ্নপূরণ আপনাদের দায়িত্ব।'

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে পাঁচ বছরের মধ্যে দেশের এক নম্বর রাজ্য হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন বিজেপির এই শীর্ষ নেতা।

বিজেপি সভাপতি বলেন, 'মহারাষ্ট্রে বিজেপি জিতেছে, সে কোনও বিজয় নয়। কোথাকার কোনও জয়ই কোনও বিজয় নয়। পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারাটাই বিজেপির আসল বিজয়। আপনারা সবাই বিজেপির সঙ্গে পরিবর্তনের সেই রাস্তায় হাঁটতে রাজি তো?'

তিনি বলেন, 'আগে গোটা দেশের পরিবর্তনে কলকাতা পথ দেখাত। কলকাতা পৌরসভায় বিজেপিকে এনে গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখাক কলকাতা। পৌরসভার এই নির্বাচন থেকেই শুরু হোক তৃণমূলের পতন।'

বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, 'বাংলায় এখন এমন সরকার চাই, যা বিস্ফোরণে জড়িতদের মদদ নয়, বরং দোষীদের ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যাবে। এমন সরকার যা চিট ফান্ডে জড়িতদের উপযুক্ত সাজা দেবে, অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া বন্ধ করবে।' সূত্র: টাইমস অব ইন্ডিয়া, জিনিউজ, আনন্দবাজার অনলাইন

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ