আন্তর্জাতিক

ভারতের লোকসভায় সীমান্ত বিল

ভারত লোকসভা
ভারত লোকসভা

ভারতের লোকসভায় জমা পড়লো সীমান্ত বিল নিয়ে সংসদীয় কমিটির প্রতিবেদন। সোমবার স্থায়ী কমিটির নেতা লোকসভায় কংগ্রেস সদস্য শশী থারুর এটি জমা দেন। প্রতিবেদনটি কমিটিতে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দু'দেশ ও মানবিকতার স্বার্থে দ্রুতই এ সংবিধান সংশোধন বিল বিলটি পাস করা প্রয়োজন। এখন প্রতিবেদনটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজন হলে সংশোধন করা হবে। তারপর খসড়া বিলটি অনুমোদনের জন্য লোকসভায় উত্থাপন করা হবে।

তবে ঠিক কবে নাগাদ এ বিল আনা হতে পারে তা সুনির্দিষ্টভাবে জানা না গেলেও লোকসভা বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাউডু বলেছেন, সরকার শিগগিরই বিলটি পাস করাতে চাইছে।

বিলটি পাশ হলে ভারত ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ