তহবিলের অভাবে সিরিয় শরণার্থীদের খাদ্য সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি।
আন্তর্জাতিক সংস্থা এক বিবৃতিতে বলা হয়, জর্ডান, তুরস্ক, ইরাক ও মিসরে আশ্রয়ে নেয়া ১৭ লাখের বেশি শরণার্থীর ডিসেম্বর পর্যন্ত খাদ্য সহায়তা চালাতে এ মুহূর্তে ৬ কোটি ৪০ লাখ ডলার প্রয়োজন- যা এখন তাদের কাছে নেই।
জাতিসংঘের এ কার্যক্রমে অধীনে সাধারণত সিরিয় শরণার্থীদের ডব্লিউএফপি'র ফুড ভাউচার দেয়া হয়। এ ভাউচার ছাড়া অনেক পরিবারকে না খেয়ে থাকতে হবে।
এরমধ্যেই তীব্র শীতে তাদের জীবন যাপন অনেক কষ্টকর হয়ে উঠেছে। উদ্ভূত এ পরিস্থিতিতে খাদ্য সহায়তা বন্ধ হলে শরণার্থীদের দুর্দশা চরমে পৌঁছাবে বলে জানিয়েছে জাতিসংঘ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: