ইসরায়েলের কড়া সমালোচনা উপেক্ষা করে এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স।
মঙ্গলবার ফ্রান্সের পার্লামেন্টে ৩৩৯-১৫১ ভোটে ফিলিস্তিনিদের পক্ষে প্রস্তাব পাস হয়। ফরাসি র্পালামেন্টের এই স্বীকৃতি ফিলিস্তিদের জন্য একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাহিয়াহু এ প্রস্তাব পাসকে ভয়াবহ ভুল হিসেবে অভিহিত করেছেন। প্রস্তাবটি পাস হওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে, ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি দূতাবাস থেকে বিবৃতি দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েল মনে করে বিলটি পাস হওয়ায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা আরো কমে আসল।
এর আগে ব্রিটেন, স্পেন এবং সুইডেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: