লিবিয়ার পূর্বাঞ্চলে প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা। বুধবার ওয়াশিংটনে বক্তব্য দেয়ার সময় এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ডার প্রধান জেনারেল ডেভিড রোদ্রিগেস।
তিনি বলেন, এখন এসব কেন্দ্রে জঙ্গিরা প্রশিক্ষণের পাশাপাশি কারিগরি সহায়তার জন্য আসছে। আর এ মুহূর্তে এসব ক্যাম্প শুরুর দিকে রয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে।
জেনারেল রোদ্রিগেস আরো বলেন, সেখানে কয়েক’শ আইএস জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে। গত কয়েক মাস ধরে ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের দমনে আন্তর্জাতিক জোটের বিমান হামলার নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: