আন্তর্জাতিক

শিগগিরই বাংলাদেশ-ভারত ছিটমহল সমস্যার সমাধান হবে: মমতা

মমতা
মমতা

বাংলাদেশের সঙ্গে ভারতের ছিটমহল সমস্যার একটি সমাধান বের করা হচ্ছে— শিগগিরই এর সমাধান হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে পশ্চিবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায় এক জনসভায় দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।

ছিটমহল সমস্যার সমাধানে কূটনৈতিক সমঝোতা হবে বলেও আশা প্রকাশ করে মমতা বলেন, এ সময় ১৬২টি ছিটমহলের অধিবাসীদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করা হবে।

জনসভায় মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।

এর আগে রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক চিঠিতে জানান, ছিটমহল হস্তান্তরে আপত্তি তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। রাজ্য চায় ৬৫ বছর ধরে ঝুলে থাকা ইস্যুটির নিষ্পত্তি হোক। তবে ছিটমহলের যে অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হবে সেখানে প্রশাসনিক ব্যবস্থা প্রণয়ন ও পরিকাঠামো উন্নয়নে বিপুল অর্থের প্রয়োজন। রাজ্য চায় সেই আর্থিক দায়িত্বের পুরোটাই কেন্দ্রীয় সরকার নিক- এমনটাই ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ