ভারতের জম্মু ও কাশ্মির সীমান্তের কাছে একটি সেনা ক্যাম্পে জঙ্গিদের হামলায় ৩ সেনা, ২ পুলিশ সদস্যসহ ৫ জন নিহত হয়েছে। এ সময় ২ জঙ্গিও নিহত হয়েছে।
শুক্রবার ভোরে বারমুল্লাহ জেলায় উরি সেক্টরের মোহরা রেজিমেন্টের ৩১ ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।
সেনাবাহিনী জানিয়েছে, দুইজন কিংবা তিনজন জঙ্গি সেনা ক্যাম্পে প্রবেশ করে গুলি চালালে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। গুলির শব্দ শুনে দুই পুলিশ সদস্য ঘটনাস্থলে গেলে তারাও নিহত হন।
জম্মু-কাশ্মিরে তৃতীয় দফা ভোট গ্রহণের আগে আগামী ৮ ডিসেম্বর শ্রীনগর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ৩ দিন আগেই সেনা শিবিরে হামলা চালালো জঙ্গিরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: