নিউইয়র্কে এরিক গার্নার নামে আরেক কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত না করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। নিউইয়র্কসহ দেশটির বেশ কয়েকটি শহরে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজে কফিন নিয়ে জড়ো হয় বিক্ষোভকারীরা। তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে ব্যানার হাতে ম্যানহাটন মার্চ করে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে শিকাগো, ওয়াশিংটন,ড্যানভারসহ বোস্টনেও। ওই কৃষ্ণাঙ্গকে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট শেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে নিউইয়র্কের গ্র্যান্ড জুরি অভিযোগ গঠন না করায় গত বুধবার থেকে এ বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভস্থল থেকে আটক করা হয় কমপক্ষে ৮০ জনকে। তবে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিচার বিভাগ।
গত ১৭ জুলাই অবৈধভাবে সিগারেট বিক্রির অভিযোগে কৃষ্ণাঙ্গ এরিক গার্নারকে রাস্তায় চেপে ধরে কয়েকজন পুলিশ এবং এর মধ্যে একজন তার গলা চেপে ধরলে ঘটনাস্থলেই মারা যান তিনি।