আন্তর্জাতিক

নিউইয়র্কে কৃষ্ণাঙ্গ ব্যক্তি হত্যা, বিক্ষোভ অব্যাহত

নিউইয়র্কে বিক্ষোভ অব্যাহত
নিউইয়র্কে বিক্ষোভ অব্যাহত

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানিয়ে নিউইয়র্কসহ বেশ কয়েকটি শহরে তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে।

শুক্রবার গুলি করার ঘটনায় অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারটি বিবেচনার জন্য আবেদন করা হবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানালে আবারো বিক্ষোভে ফুঁসে ওঠে গোটা দেশ।

নিউইয়র্কে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার সংশ্লিষ্টতায় শ্বেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে অভিযোগ না গঠনে গ্র্যান্ড জুরি ঘোষণা দিলেও বিষয়টি খতিয়ে দেখতে তা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন আইন বিভাগ। বুধবার গ্র্যান্ড জুরির এ সিদ্ধান্তের পরপরই নিউইর্য়কের টাইম স্কয়ারে “নো জাস্টিস, নো পিস”স্লোগানে বিক্ষোভ শুরু করে বিক্ষুব্ধ জনতা।

গ্র্যান্ড জুরির এ সিদ্ধান্তের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা বলেন, আইনের আওতায় কেউ সমঅধিকার থেকে বঞ্চিত হলে এর সমাধানে সহযোগিতা করা প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব।

এ বিষয়ে অ্যার্টনি জেনারেল এরিক হোল্ডার বলেন, ওই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে কি না তা খতিয়ে দেখতে একটি স্বাধীন, সুষ্ঠু ও দ্রুত তদন্ত করা হবে।

পাশাপাশি স্থানীয়ভাবে যে তদন্ত করা হয়েছে তার সবকিছুরই একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।

গত ১৭ জুলাই স্ট্যাটেন আইল্যান্ডের রাস্তায় অবৈধভাবে সিগারেট বিক্রির অভিযোগে এরিক গার্নার (৪৩) নামে এক কৃষ্ণাঙ্গকে রাস্তায় ফেলে শ্বাসরোধে হত্যা করে শ্বেতাঙ্গ পুলিশ।

যার বিরুদ্ধে এ অভিযোগ, সেই পুলিশ কর্মকর্তা ড্যানিয়েল প্যান্টালিও'র দাবি, গ্রেপ্তারে বাধা দেয়ায় তাদের ওই পদক্ষেপ নিতে হয়।

এরিক বার্নারকে হত্যা করার দৃশ্য কোনো একপথচারী একজন ভিডিও করেন, যা ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য গার্নারকে রাস্তায় ফেলে চেপে ধরেছে। এর মধ্যে একজন টিপে ধরেছে তার গলা। শ্বাসকষ্টের রোগী গার্নারকে এ সময় চিৎকার করতে শোনা যায়। কিন্তু ক্রমশ তার স্বর ক্ষীণ হতে থাকে। শেষ পর্যন্ত মৃত্যুর কোল ঢলে পড়ে গার্নার।

মাত্র নয় দিন আগে মিশৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনেও একটি গ্র্যান্ড জুরি একই ধরনের একটি সিদ্ধান্ত দেয়, যাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে (১৮) গুলি করে হত্যার ঘটনায় শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের বিচার না করার সিদ্ধান্ত আসে। গ্র্যান্ড জুরির ওই রায়ের পর তাৎক্ষণিকভাবে বিক্ষোভে ফেটে পড়ে ফার্গুসনবাসী।

সূত্র: বিবিসি, দ্য টেলিগ্রাফ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ