শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হাগুপিত’ প্রচণ্ড বেগে আঘাত হানার পর ফিলিপাইনের পূর্বাঞ্চল অতিক্রম করছে। গাছপালা, বৈদ্যুতিক তারের খুঁটি উপড়ে গেছে। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসে উপকূলীয় শহরগুলো ব্যাপক হুমকির মুখে পড়েছে।
তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঝড়ের কবলে পড়ে উপকূলীয় এলাকার কমপক্ষে ৫ লাখ বাসিন্দা নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়েছেন।
ঘূর্ণিঝড় ‘হাগুপিত’ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে শনিবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় সামার প্রদেশের ডলোরেসে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তাকলোবান শহরে বেশকিছু ভবনের ছাদ উড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। দেশটির দক্ষিণের লুজন দ্বীপের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায় নেমে আসে।
এর আগে গত বছর ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে ফিলিপাইনে কমপক্ষে ৭ হাজার মানুষের প্রাণহানি হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: